প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে মুঠোফোনের খুদে বার্তায় প্রেমের প্রস্তাব পাঠানোর অভিযোগে এক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর গ্রামের ডাক্তার কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি
মূর্তি হস্তান্তর
মানিকগঞ্জে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূল্যবান তিনটি মূর্তি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা মুখ্য বিচারিক হাকিম বেগম ফাতেমা জাহান অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আতাউর রহমানের কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন।