প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গত বুধবার রাতে শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখা এ মেলার আয়োজন করে। মেলার শুরুতে এক আলোচনা সভায় সমিতির উপজেলা সভাপতি ও হাজি রাশিদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সমিতির উপজেলা সচিব ও প্রগতি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বক্তব্য দেন দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।