প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহ্রাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম দুরারোগ্য ব্রেইন ক্যানসারে আক্রান্ত হলে গত বছরের জুন মাসে দেশের বাইরে একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে সিরাজগঞ্জের একটি ক্যানসার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে ধারদেনা করে ১২ লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসায় আরও অন্তত পাঁচ লাখ টাকার প্রয়োজন। এক সময়ের মানুষ গড়ার এই কারিগরের পক্ষে এখন এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের সহূদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৮২৩, রূপালী ব্যাংক, চিতোষী বাজার শাখা, শাহ্রাস্তি, চাঁদপুর। বিজ্ঞপ্তি।