শিক্ষক রুমানার ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুরের ওপর নির্যাতন এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। গতকাল বুধবার এক লিখিত বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। এ ব্যাপারে ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিবৃতিতে তাঁরা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর্ররক্ষা কমিটির আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের গৃহীত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিবৃতি দেওয়া ৭৮ জন শিক্ষকের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সৈয়দ কামরুল আহসান প্রমুখ।