প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনারগাঁ উপজেলার গো-পেরবাগ গ্রামের মো. রুহুল আমিন লিভার সিরোসিসে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার আল-রাজী হাসপাতালের চিকিৎসক এ কে এম খোরশেদ আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, শিক্ষক রুহুল আমিনকে বাঁচাতে শিগগিরই তাঁর লিভার প্রতিস্থাপন করতে হবে। এ জন্য অনেক টাকার দরকার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এখন তাঁর প্রাথমিক চিকিৎসা চালিয়ে নেওয়াই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মানুষ গড়ার এ কারিগর তাঁর পরবর্তী চিকিৎসার জন্য সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রুহুল আমিন, সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৩৫০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা। যোগাযোগ: ০১৮১৭০৯৬৬০৫। বিজ্ঞপ্তি।