শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় লেখক মুহম্মদ জাফর ইকবাল-এর বইয়ের প্রকাশকদের অবস্থান কর্মসূচি। ছবিঃ সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় লেখক মুহম্মদ জাফর ইকবাল-এর বইয়ের প্রকাশকদের অবস্থান কর্মসূচি। ছবিঃ সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় আজ বুধবার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন লেখক মুহম্মদ জাফর ইকবাল-এর বইয়ের প্রকাশকেরা।

সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। অবস্থান কর্মসূচি নিয়ে প্রকাশকদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সহমর্মিতা প্রকাশের জন্য প্রকাশকেরা এই কর্মসূচি পালন করেছেন। এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় লেখক মুহম্মদ জাফর ইকবাল-এর বইয়ের প্রকাশকদের অবস্থান কর্মসূচি। ছবিঃ সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় লেখক মুহম্মদ জাফর ইকবাল-এর বইয়ের প্রকাশকদের অবস্থান কর্মসূচি। ছবিঃ সংগৃহীত

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. কায়কোবাদ, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ, অনন্যার প্রকাশক মনিরুল হক, অবসর প্রকাশনা সংস্থার এ. কে এম ফজলুর রহমান, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ প্রমুখ।

ফরিদ আহমেদ জানান, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সবার সচেতন হতে হবে। সবার মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি পালিত হয়েছে।