শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ক্লাস বর্জন, দুই শিক্ষার্থীর বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেছে শিক্ষক সমিতি। বুধবার শিক্ষক সমিতির সভায় অভিযুক্ত পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ও মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিতাস রায়কে বহিষ্কারের দাবি জানানো হয়।পরে শিক্ষক সমিতি ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। একই দাবিতে শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মৌন মিছিল ও সভা করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।এদিকে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে দুই শিক্ষার্থীর পক্ষে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন।তবে অভিযুক্ত শিক্ষার্থী ইমতিয়াজ শিক্ষককে লাঞ্ছনার কথা অস্বীকার করেছেন।শিক্ষক আবদুল লতিফ অভিযোগ করে বলেন, ‘আমি দুই দলের শিক্ষার্থীদের থামাতে গেলে ওই দুই শিক্ষার্থী আমাকে লাঞ্ছিত করে। পরে বিষয়টি শিক্ষক সমিতিকে জানাই।’শিক্ষক সমিতির সভাপতি সরিফা সালোয়া জানান, অভিযুক্ত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।