শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রতিবেদন, ছাত্রলীগ নেতাকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নুরুল হককে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নোটিশের লিখিত জবাব দিতে হবে। প্রক্টর সোহেল আহমেদ বলেন, গত রোববার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে রাজীব আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেট ব্যবস্থা নেবে