প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ওই ঘটনা তদন্ত করবেন।গতকাল রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারপারসন নাহীদ আখতার গত শনিবার একই বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।