শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন
শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচারের দাবিতে গতকাল শনিবার নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায় গত বুধবার কামরুল হাসান (৩৮) নামের এক অভিভাবক সদস্যের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তারা ওই কর্মসূচি পালন করে। কামরুল খগাখড়িবাড়ি ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে কৈলাশ চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় কামরুল হাসানকে গ্রেপ্তার করে। তাঁকে গত শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল ইসলাম, আসাদুজ্জামান, শাওন ইসলাম, গোলাম মোস্তফা, রতন ইসলাম, পলাশ ইসলাম প্রমুখ।
ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, কামরুলকে কারাগারে পাঠানো হেয়ছে।