শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।
বেলা তিনটায় উপজেলার শহীদ মিনার চত্বরে কর্মসূচি চলাকালে জ্যেষ্ঠ শিক্ষক আহমদ আলী, শিক্ষক নাজমুল ইসলাম, পিন্টু চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে শিক্ষক ধর্মঘটসহ লাগাতার কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন বরাবর স্মারকলিপি দেন।
গত শনিবার বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মাসুক আহমদকে স্থানীয় ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানের সমর্থকেরা কিলঘুষি মারেন বলে অভিযোগ ওঠে।