প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস ও পরীক্ষা দিতে চাই’, ‘শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’—এমনসব স্লোগান নিয়ে বরিশালের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টায় নগরের ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ সব কলেজের সম্মুখে একযোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএম কলেজের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক। এ সময় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এ কাইউম উদ্দিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শাহ শাজেদাসহ অন্য শিক্ষকেরা।