রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী মঞ্চের ব্যানারে গতকাল শনিবার মানববন্ধন করেছেন। স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। আজ রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেবেন বলে জানিয়েছেন।মানববন্ধন থেকে জানানো হয়, উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়া পদত্যাগ না করলে যেদিন থেকে বিশ্ববিদ্যালয় খুলবে, সেদিন থেকেই আবার আমরণ অনশন শুরু করা হবে।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রংপুর জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, বাসদের আহ্বায়ক আবদুল কুদ্দুস, আন্দোলনরত শিক্ষকদের মধ্যে অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, সহকারী অধ্যাপক ওমর ফারুক ও শাহীনুর ইসলাম। উপাচার্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৫ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। অন্যদিকে গতকাল বেলা আড়াইটায় রাজা রামমোহন মার্কেট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সাধারণ শিক্ষকদের ব্যানারে সংবাদ সমেঞ্চলন করা হয়। এতে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন গাজী মাজহারুল আনোয়ার।