শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দ্য বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আশরাফুলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন।

গতকাল সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এম মহিউদ্দীন আহমদ। বক্তব্য দেন শিক্ষক সুরঞ্জিত বার্মা, আল্পনা সেন ও জয়ন্ত কুমার ভট্টাচার্য্য এবং শিক্ষার্থী মশিউর রহমান। আশরাফুলের দাদি রাবেয়া বেগম ও বোন সিমা আক্তার সমাবেশস্থলে উপস্থিত হলে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন শহরের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও রাজনীতিকেরা যোগ দেন। মানববন্ধনে বক্তব্য দেন গোপাল দেব চৌধুরী, জয়শ্রী চৌধুরী, সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

শ্রীমঙ্গলের উত্তরা আবাসিক এলাকা থেকে ১ মার্চ বিকেলে আশরাফুল অপহূত হয়। ২ মার্চ জেলার রাজনগর উপজেলার কোনাগাঁও গ্রামে মনু নদের পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।