শিক্ষক-সংকট, ক্লাস হয় না নিয়মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে পাঁচবিবি উপজেলার লালবিহারী পাইলট (এলবিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু অতিরিক্ত অর্থের বিনিময়ে এখানে কোচিং চলছে ঠিকই। এ নিয়ে ছাত্র ও অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪০ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৮৭ সালে সরকারীকরণ হয়। এখানে এখন ৫২০ জন ছাত্রের জন্য ১৯টি শিক্ষক পদে আছেন মাত্র নয়জন। এক যুগ ধরে নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়েই চলছে প্রতিষ্ঠনটি। সরকারীকরণের পর থেকে সহকারী প্রধান শিক্ষক নেই। গণিত, কৃষি, চারুকারু, সামাজিক বিজ্ঞান, শরীরচর্চা, ব্যবহারিক শিক্ষার শিক্ষক নেই।নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র মো. রাফাত চৌধুরী, এম এ রহিম, আবু হানিম হোসাইন, দীপ প্রধান জানায়, শিক্ষকের অভাবে দিনে দু-একটির বেশি ক্লাস হয় না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, শিক্ষক-সংকটে রুটিন অনুয়ায়ী সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না। তিনি দাবি করেন, ছাত্রদের গুণগত মানোন্নয়নে অতিরিক্ত পাঠদান করা হয়। এ কাজে পাঁচজন শিক্ষক নিয়োজিত আছেন।