শিক্ষক-সংকট দূর করতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক-সংকট নিরসনের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। গতকাল রোববার উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসাদুল হক স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে শনিবার শিক্ষার্থীরা একই দাবিতে বিভাগের সভাপতিকে স্মারকলিপি দেন। জানা গেছে, সমাজতত্ত্বের ৩৪ পদের বিপরীতে বর্তমানে শিক্ষা-কার্যক্রমে যুক্ত আছেন ১২ জন শিক্ষক। ফলে ওই বিভাগের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা নতুন শিক্ষক নিয়োগ দিতে অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে।