শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভদ্রেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্কুলের টিনশেড ঘর বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। বাধ্য হয়ে তখন শিক্ষার্থীদের বারান্দায় পড়াশোনা করতে হয়।সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে শ্রেণীকক্ষগুলো পানিতে সলয়াব হয়ে গেছে। শিক্ষার্থীরা বারান্দায় বসে পড়াশোনা করছে। প্রধান শিক্ষক মো. হকিকুল ইসলাম গত ৭ জুন থেকে তিন মাসের ছুটি নিয়েছেন। একজন সহকারী শিক্ষক গত ১ জানুয়ারি থেকে এক বছরের প্রশিক্ষণে আছেন। তাই দুজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৫৯।শিক্ষার্থীরা বলছে, ‘ক্লাসরুমে পানি পড়ে, তাই বারান্দায় বসে পড়াশোনা করছি।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আকতার বলেন, শিক্ষক-সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তিন কক্ষের একটি ভবন ২০০২ সালে নির্মাণ করা হয়। এর দুটি কক্ষে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলে। বৃষ্টি এলে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের টিনশেড ঘরের বারান্দায় পড়াশোনা করতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মনসুর আলম বলেন, শিক্ষককে প্রশিক্ষণে পাঠানো বাধ্যতামূলক। আর প্রধান শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটি নিয়েছেন।