প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সরকারি কলেজে শিক্ষক-সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।শনিবার সরেজমিনে দেখা যায়, কলেজের অনেক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। এইচএসসি প্রথম বর্ষের ছাত্র পলাশ ইসলাম বলে, ‘আমাদের প্রতিদিন ছয়টি ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষক-সংকটের কারণে চারটির বেশি ক্লাস হয় না।’অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায় জানান, কলেজে ৮৮৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের ২৯টি পদে কর্মরত আছেন ১৫ জন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। ব্যবস্থাপনা, গণিত, হিসাববিজ্ঞান, ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের পদ শূন্য রয়েছে। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীর সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না।