শিক্ষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল শুক্রবার সকালে সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ হয়েছে। স্থানীয় মহনপুর আলী আহম্মেদ বহুমুখী মহাবিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, আওয়ামী লীগের নেতা রিয়াজউদ্দিন মানিক, রুহুল আমীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, প্রধান শিক্ষক আহমেদ আল কামাল। এতে প্রায় দেড় হাজার শিক্ষক অংশ নেন।