শিক্ষক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বেতন বার্ষিক শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে গতকাল রোববার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বৃহত্তর ফরিদপুর অঞ্চল কমিটি। সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বৃহত্তর ফরিদপুর অঞ্চল কমিটির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা আবদুর রব মুন্সি, সহসভাপতি বজলুর রহমান মিয়া প্রমুখ।