শিক্ষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারীকরণের দাবিসহ বিভিন্ন দাবিতে রংপুরে গতকাল সোমবার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বিভাগীয় কমিটির আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভাগের আট জেলা ও উপজেলা থেকে শিক্ষকেরা অংশ নেন। গতকাল বেলা ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রণজিৎ কুমার সাহা। সমাবেশে বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ভাতা ও বৈশাখী ভাতা প্রদানের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।