প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের চতুর্থ বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সাতটি পদে নীল এবং সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ আটটিতে হলুদ দল বিজয়ী হয়েছে। ভোট গণনা শেষে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশনার আলী রায়হান সরকার ওই ফলাফল ঘোষণা করেন। নীল দলের বিজয়ীরা হলেন সভাপতি তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও অন্য চারজন সদস্য। হলুদ দলের বিজয়ীরা হলেন সহসভাপতি পরিমল চন্দ্র বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিউর রহমান ও অন্য ছয়জন সদস্য। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।