শিক্ষক সমিতি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে মো. ইদরীস আলী ও নির্মল চন্দ্র সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৯ জুন অনুষ্ঠিত এ নির্বাচনে ইদরীস আলী-নির্মল চন্দ্র সিকদার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। ২৫ সদস্যের কমিটির নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সহসভাপতি মোস্তফা হোসেন, মো. শওকত হোসেন, মো. মুজিবুর রহমান চৌধুরী, মো. আতাউর রহমান ও মো. আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক হাফিজ আহমেদ সিদ্দিক, এম এম জহিরুল ইসলাম, মোতাহার হোসেন, মো. লুত্ফর রহমান, মো. আসাদুজ্জামান ও মো. ফরিদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।