শিক্ষক সমিতি সাতকানিয়া শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সম্মেলন ১৪ আগস্ট বিকেলে উপজেলার কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
শিক্ষক নেতা দিদারুল ইসলাম ও উত্তম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ছৈয়দ লকিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শিক্ষকেরা প্রত্যক্ষ ভোটে শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার নতুন নেতা নির্বাচন করেন। শিক্ষকদের ভোটে অজিত কারণ সভাপতি ও এম এইচ ওয়াইজ উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।