প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ সদস্যবিশিষ্ট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে।বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে মোহাম্মদ এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক পদে আ ছ ম তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মো. আবু সিনা সহসভাপতি, মো. ইকবাল হোছাইন যুগ্ম সম্পাদক ও রুহুল আমিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন: এমতাজ হোসেন, ময়নুল হক, মোহাম্মদ অলিউল্লাহ, মমতাজুল ইসলাম, ইদ্রিস আলী, কামরুল হাসান, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম ও মো. তারেকুজ্জামান।