শিক্ষক সমিতিতে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে চারটি পদে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকেরা ও বাকি ১১টি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিতরা জয়লাভ করেছেন।
নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে অধ্যাপক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম।
নির্বাচন কমিশন জানায়, সভাপতি পদে মিজানুর রহমান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ এইচ এম আক্তারুল ইসলাম। এ ছাড়া বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে আহসান উল্লাহ সহসভাপতি, মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ পদে এবং সদস্য পদে মো. মিজানুর রহমান, মো. শহীদুল ইসলাম নুরী, মো. রাশিদুজ্জামান, মমতাজুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. মহিব্বুল ইসলাম, মো. ময়নুল হক বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন: শামসুল আলম, এস এম মোস্তফা কামাল ও মেহের আলী। গতকাল মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে ভোট হয়।