শিক্ষক সমিতিতে সম্মিলিত শিক্ষক পরিষদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ প্যানেল ১২টি পদ পেয়ে জয়লাভ করেছে। অপরদিকে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ প্যানেলের শিক্ষকেরা পেয়েছেন তিনটি পদ। গতকাল শনিবার এ নির্বাচন হয়। শিক্ষক ক্লাবে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সমিতির বার্ষিক নির্বাচন হয়। এতে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির সমর্থিত আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের অপর অংশ এবং জাতীয়তাবাদী ও বামপন্থী শিক্ষক প্যানেল ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতা করে। সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে অজিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফ উদ্দিন সম্মিলিত শিক্ষক পরিষদ প্যানেল থেকে নির্বাচিত হন। একই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে শরিফুল হুদা, যুগ্ম সম্পাদক পদে মো. কামরুজ্জামান, সদস্য পদে মাহবুব কবির, মনোয়ার হোসেন, শামছুল আলম, কে এম মহিউদ্দিন, মো. আবদুল্লাহ খান, মো. মোতাহার হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল করিম পাটোয়ারী জয়লাভ করেন। ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ প্যানেল থেকে সহসভাপতি পদে ফরিদ আহমদ, সদস্য পদে হোসনে আরা ও সৈয়দ হাফিজুর রহমান নির্বাচিত হন।