শিক্ষক সমিতির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাযজ্ঞ স্মরণে দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হওয়ায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সাংসদদের অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। বিবৃতিতে বলা হয়, দেশের তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে একাত্তরের গণহত্যা নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি ছিল। এখন থেকে দিবসটি পালনের মাধ্যমে ইতিহাসের নিষ্ঠুর সত্যকে স্মরণ করা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও স্বাধীনতার ইতিহাস চর্চা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে শিক্ষণীয় বিষয়। বিজ্ঞপ্তি