প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বিদ্যমান সহিংস পরিস্থিতি, পেট্রলবোমা ও ককটেল হামলায় নির্বিচারে মানুষ হত্যা, জনজীবন ও শিক্ষাঙ্গনে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে অগণতান্ত্রিক ও গণবিরোধী মহলের উত্থানের আশঙ্কাও প্রকাশ করা হয়। গতকাল বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।