শিক্ষক সমিতির উদ্বেগ ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কয়েকজন ছাত্র আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকনেতারা। তাঁরা আহত ছাত্রদের প্রতি সমবেদনা জানান।গত শুক্র ও শনিবার ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে পাল্টাপাল্টি হামলায় আটজন ছাত্র আহত হন। এর মধ্যে সৌমেন দাশ নামের এক ছাত্রের হাত-পায়ের রগ কেটে দেন অন্য পক্ষের কর্মীরা।এদিকে সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। গতকাল জেলা পুলিশ সুপারের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন।এর আগে একই দাবিতে গতকাল সকালে নগরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে নগরের ২ নম্বর গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।