শিক্ষক সমিতির একাংশের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশের শিক্ষকেরা গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালন করছেন। অপর অংশের শিক্ষকেরা ক্লাসে যোগ দিয়েছেন।পূর্বঘোষিত আন্দোলন-কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক রোববার থেকে দুই ঘণ্টার পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেন। গতকাল তাঁরা পূর্ণ কর্মবিরতি পালন করছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সেশনজটের আশঙ্কায় ক্লাস বর্জন ও পূর্ণ কর্মবিরতিকে সমর্থন করছেন না বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। উদ্বিগ্ন শিক্ষার্থীরাও।শিক্ষক সমিতির সভাপতি এ কে ফজলুল হক বলেন, ‘তিন মাস আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪২ জনকে এডহকে নিয়োগ দিলে আমরা তা বাতিলসহ বেশ কয়েকটি দাবি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করি। কর্তৃপক্ষ আমাদের ৯০ শতাংশ দাবি মেনে নেয়। এখন বাকি ১০ শতাংশ দাবি মেনে নেওয়ার জন্য আমরা এ আন্দোলন করছি।’ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক মাহমুদ হোসেন বলেন, কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নেওয়ায় এখনকার আন্দোলনের সঙ্গে তাঁরা একমত নন।