জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভায় কর্মবিরতি কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনের দিকে লক্ষ রেখে সমিঞ্চলিত মতামতের ওপর ভিত্তি করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। যথাসময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় ১২ ফেব্রুয়ারি পরিসংখ্যান বিভাগের ছাত্র আবদুল মালেকের মৃত্যু হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের চিকির্যাসাকেন্দ্র, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।