শিক্ষক সমিতির কর্মবিরতির মধ্যে কাল থেকে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচির মধ্যেই কাল শনিবার থেকে শুরু হচ্ছে গ্রীষঞ্চকালীন ছুটি। এক মাসব্যাপী এ ছুটি শেষ হবে আগামী ১৭ জুন।ছুটি উপলক্ষে শুধু ১৮ থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে অফিস খোলা থাকবে। ছুটির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শনিবার থেকে ছুটি শুরু হচ্ছে। আগামী ১৮ জুন যথারীতি ক্লাস শুরু হবে।