শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির ১৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া সভাপতি ও অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর ১ নম্বর সহসভাপতি হয়েছেন অধ্যক্ষ মো. আবুল কাশেম।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সম্মেলন থেকে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষক নেতারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমেই কেবল শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব। সমিতির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। সমিতির বিদায়ী সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু প্রমুখ।