শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। পরে নতুন কমিটির সভাপতি মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বেলা ১১টায় নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সৌরেন বিশ্বাস, সমিতির বিদায়ী সভাপতি মোজাফফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।