শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল অনুষদের ডিন ও স্থাপত্য বিভাগের প্রধান গণেশ চন্দ্র সাহা। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হাসান সিদ্দিকী।
গতকাল রোববার সমিতির ১১ সদস্যের কমিটির মধ্যে সভাপতি, সহসভাপতি ও নির্বাহী কমিটির তিন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
ভোটের মাধ্যমে নির্বাচিত অন্য নেতারা হলেন পুরকৌশল বিভাগের আবদুস সালাম (সহসভাপতি)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন গণিত বিভাগের মাহমুদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের কামাল আল-হাসান ও যন্ত্রকৌশল বিভাগের নাঈম মো. লুৎফুল হক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য নেতারা হলেন যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ ওয়াসিম দেওয়ান (যুগ্ম সম্পাদক), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ আবদুর রশিদ (কোষাধ্যক্ষ), যন্ত্রকৌশল বিভাগের মো. জাহিদুল সরকার (সাংস্কৃতিক সম্পাদক), স্থাপত্য বিভাগের কে এম উলিল আমর বিন জামান (ক্রীড়া সম্পাদক) এবং রসায়ন বিভাগের উম্মে রায়হান (মহিলা সম্পাদক)।
ডুয়েটের প্রকাশনা ও তথ্য কর্মকর্তা মোছা. কামরুন নাহার জানান, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. নূরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোকসানা আক্তার।