শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন হয়েছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে এ সম্মেলন ও নির্বাচন হয়। এতে সভাপতি পদে মাহবুবুল করিম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫৪ জন শিক্ষকের মধ্যে ৪৩০ জন নির্বাচনে ভোট দেন। পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ময়দান আলী খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি নির্বাচন পরিচালনা করে। এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব ফরিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল করিম তালুকদার।