প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. বেল্লাল হোসাইন। তাঁকে সহায়তা করেন নির্বাচন কমিশনার তানভীর হোসেন ও নাজিয়া মাজেদী।