শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী সভাপতি ও মো. ফয়ছল আল কয়েছ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ৭০১ জন ভোটারের মধ্যে ৪৪০ জন ভোট দেন। ২৫টির মধ্যে ২৩ পদের প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|