শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষক সমিতির এক সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মকছেদুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নম্বর কক্ষে সমিতির সভাপতি দুলালচন্দ্র নন্দীর সভাপতিত্বে ওই সভা হয়।