শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী মাহমুদুল হাসান সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণিকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মুহাম্মদ মুশফিকুর রহমান সহসভাপতি, রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, কামাল উদ্দিন কোষাধ্যক্ষ, আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক ও সোহরাব হোসেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ১৩০ জন ভোটার ভোট দেন।