প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচনে সৈয়দ সামসুল আলম সভাপতি ও মুহিবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ বছর আওয়ামী-বামপন্থী হিসেবে পরিচিত শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ নামে দুই প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেন। আর বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা অংশ নেন ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামের প্যানেলে।