শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আজ শনিবার। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ৮৬৬ জন। এর মধ্যে ২৫৪ জন শিক্ষক ২৭ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল অগ্রিম ভোট দিয়েছেন।
শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২২ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে হলুদ দলের প্রার্থী মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনসুর এবং সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শওকতুল মেহের। সাধারণ সম্পাদক পদে হলুদ দলের লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী ও সাদা দলের অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের হয়ে যথাক্রমে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ অহিদুল আলম।