শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আজ শনিবার। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ৮৬৬ জন। এর মধ্যে ২৫৪ জন শিক্ষক ২৭ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল অগ্রিম ভোট দিয়েছেন।
শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২২ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে হলুদ দলের প্রার্থী মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনসুর এবং সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শওকতুল মেহের। সাধারণ সম্পাদক পদে হলুদ দলের লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী ও সাদা দলের অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের হয়ে যথাক্রমে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ অহিদুল আলম এবং একই পদে সাদা দলের হয়ে যথাক্রমে রসায়ন বিভাগের মো. আবদুল মান্নান, মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজ ইনস্টিটিউটের মো. শফিকুল ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া রেহানা প্রার্থী হয়েছেন।
সমিতির কার্যকরী পরিষদের ছয়টি সদস্য পদে হলুদ দলের হয়ে পালি বিভাগের অরুপ বড়ুয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ কামরুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের ফরিদ উদ্দিন আহামেদ, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সজীব কুমার ঘোষ, সংস্কৃত বিভাগের সুপ্তিকণা মজুমদার, ম্যানেজম্যান্ট বিভাগের সাহিদুর রহমান নির্বাচন করছেন।
সাদা দলের হয়ে এই ছয়টি পদে পদার্থবিদ্যা বিভাগের এ কে এম আরিফুল হক সিদ্দিকী, দর্শন বিভাগের মোহাম্মদ আবদুল মান্নান, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের শাহ আলম, অর্থনীতি বিভাগের মোহাম্মদ মোর্শেদুল হক, আরবি বিভাগের মুহাম্মদ নুরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ মোশারফ হোসেন নির্বাচন করছেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্প্ন্ন করা হয়েছে।