শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠেছে শিক্ষক রাজনীতি ও প্রচারণা।এবারের নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকেরা হলুদ প্যানেল, জামায়াত ও জামায়াত-ঘেঁষা বিএনপিপন্থী শিক্ষকেরা সাদা প্যানেল এবং কট্টর বিএনপিপন্থী শিক্ষকেরা সোনালী প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতি সূত্রে জানা গেছে, বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১১০০।