শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির-সমর্থিত আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ এবং অপর অংশ জাতীয়তাবাদী ও বামপন্থী শিক্ষকেরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারে সভাপতি পদে পরিবেশবিজ্ঞান বিভাগের খবিরউদ্দিন, সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লুৎফর রহমান, সহসভাপতি পদে ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ পদে সত্রাজিৎ কুমার সাহা ও যুগ্ম সম্পাদক পদে নাজমুল হাসান তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদের প্রার্থীদের মধ্যে আছেন: আবুল খায়ের, তপন কুমার সাহা, আমির হোসেন, শেখ তৌহিদুল ইসলাম, শেখ মো. মনজুরুল হক, সুকল্যাণ কুমার কুণ্ডু, সৈয়দ হাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান ও হোসনে আরা।সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অজিত কুমার মজুমদার সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের মো. শরিফউদ্দিন, সহসভাপতি পদে হারুন আর রশিদ খান, কোষাধ্যক্ষ পদে শরিফুল হুদা ও যুগ্ম সম্পাদক পদে মো. কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদের প্রার্থীরা হলেন: শামছুল আলম, মনোয়ার হোসেন, মনজুরুল করিম, মাহবুব কবির, তারেক চৌধুরী, মো. আবদুল্লাহ খান, মো. আমিনুল ইসলাম, কে এম মহিউদ্দিন, মো. ফজলুল করিম পাটোয়ারি ও মো. মোতাহার হোসেন।প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটার রয়েছেন ৫০৫ জন শিক্ষক।