প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ। নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী ও প্রগতিশীল সমর্থক হলুদ প্যানেল দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে বিএনপি ও জামায়াত সমর্থক সাদা প্যানেল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তিনটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাঁরা প্রার্থী হয়েছেন হলুদ প্যানেলের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে গাজী সালেহ উদ্দিন ও এ কে এম মাঈনুল হক মিয়াজী। অন্য অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে মো. আলী আশরাফ ও সেকান্দর চৌধুরী নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে সাদা প্যানেলের হয়ে সভাপতি ও সাধারণ পদে যথাক্রমে মোহাম্মদ আলী চৌধুরী ও এস এম নছরুল কাদির।