ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং ‘সোনালী দল’ প্যানেলে মোট ২২ জন শিক্ষক ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বৃহস্পতিবার দুটি দলই তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেলে সভাপতি পদে আবুল কাশেম, সহসভাপতি পদে রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক পদে হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন এবং সদস্য পদে আবদুল মোমেন মিয়া, মনোরঞ্জন দাস, তাজউদ্দিন, খান সাইফুল ইসলাম, রফিকুল আলম ও নাছরীন সুলতানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপি ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ প্যানেলে সভাপতি পদে ফজলুল আউয়াল মোল্লাহ, সহসভাপতি পদে আলিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক পদে হামঞ্চাদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আহমাদ খায়রুল হাসান এবং সদস্য পদে নুরুল ইসলাম, মজিবুর রহমান, রফিকুল ইসলাম সরদার, খন্দকার মোস্তাফিজুর রহমান, আবুল হাশেম, ছাদেকা হক প্রার্থী হয়েছেন।সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিক্ষক আবদুল আলীম জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে আগামী মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৫০৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।