যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৭-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অধ্যাপক শেখ মিজানুর রহমান সভাপতি এবং সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান জাহিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ভোট নেওয়া হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. হায়তুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে অন্যান্য পদে জয়ী শিক্ষকেরা হলেন সহসভাপতি পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক মো. রশিদুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রভাষক তানভীর আহম্মেদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া পাঁচটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মুনিবুর রহমান, মো. রাফিউল হাসান, শামীমা আক্তার, এস এম শামীউল আলম ও সুমন চন্দ্র মোহন্ত।