শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৫-এর নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের ১৫ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় ক্যাম্পাস বন্ধ থাকায় নির্বাচন হয়নি। পরে ২৩ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক বৈঠকে নির্বাচন কমিশন গঠন করে ২২ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।